১৮ মাস পর পুনঃখোলা হলো দশমিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়
পটুয়াখালী প্রতিনিধি | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:২০
দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের নলখোলা বন্দরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় পুনরায় খোলা হয়েছে।
উপজেলা যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা যৌথভাবে কার্যালয়ের তালা খুলে দেন। কার্যালয়ের সামনে দাঁড়িয়ে তারা বিভিন্ন স্লোগান দেন। বিশেষ করে “শেখ হাসিনা ফিরে আসবেন” স্লোগান দিতে দেখা যায় নেতাদের।
দলীয় কার্যালয়ের তালা খোলার পর একটি শুভ উদ্বোধন ব্যানারও সাঁটানো হয়।
দশমিনা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সোহাগ প্যাদা এই কর্মসূচির নেতৃত্ব দেন। আরিফ হাওলাদার গণমাধ্যমকে জানান, কার্যালয় পুনঃখোলার সঙ্গে সঙ্গে মিলাদ অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র-জনতার হাতে দশমিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের পর তা তালাবদ্ধ হয়ে যায়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।