ভোটকেন্দ্রে জন্ম নিল কন্যা শিশু, নাম রাখা হলো বেগম খালেদা জিয়া
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোট দিতে গিয়ে হঠাৎ প্রসব ব্যথা অনুভব করেন গৃহবধু আম্বিয়া খাতুন। পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যাওয়ার পর লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি প্রসব ব্যথা অনুভব করেন এবং পরে পাশের বাড়িতে গিয়ে একটি কন্যা সন্তানের জন্ম দেন। পরিবার নবজাতকের নাম রেখেছে বেগম খালেদা জিয়া।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম নবজাতক ও তার মায়ের খোঁজখবর নিতে গৃহবধুর বাড়িতে যান এবং নবজাতককে ফুলের তোড়া উপহার দেন। তিনি বলেন, “একটি নতুন প্রাণের আগমন সবসময়ই আনন্দের। এই শিশুই আগামীর স্বপ্ন। মা ও শিশুর সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করি। প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।”
নবজাতকের বাবা শরিফুল ইসলাম বলেন, “ভোটের মতো গুরুত্বপূর্ণ দিনে সন্তানের জন্ম হওয়ায় স্মরণীয় রাখতে মেয়ের নাম বেগম খালেদা জিয়া রাখা হয়েছে। মা ও শিশুর সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”
এই ব্যতিক্রমী ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে এবং এলাকার মানুষ নবজাতক ও তার পরিবারের জন্য শুভকামনা জানিয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।