বঙ্গোপসাগরে ৪.৩ মাত্রার ভূমিকম্প
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ২০:০৩
চট্টগ্রামের কক্সবাজার থেকে ২২২ কিলোমিটার দক্ষিণপূর্বে বঙ্গোপসাগরে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫৫ মিনিটে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটি অগভীর ছিল এবং মাটির নিচে মাত্র ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। তবে এই ভূমিকম্পটি এখন পর্যন্ত কেউ অনুভব করার তথ্য পাওয়া যায়নি।
সূত্র: ভলকানো ডিসকভারি
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।