লালমনিরহাটের

পাটগ্রামে শিবচতুর্দশী পূজা ও মেলা অনুষ্ঠিত

মামুন হোসেন সরকার | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:০২

বাউরা সার্বজনীন মহাশ্মশান শিব মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী শিবচতুর্দশী ব্রত, পূজা ও মেলা অনুষ্ঠিত।  ছবি: সংগৃহীত

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা সার্বজনীন মহাশ্মশান শিব মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী শিবচতুর্দশী ব্রত, পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ পূজা ও মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে মেলা শুরু হয়।

এ বিষয়ে বাউরা সার্বজনীন মহাশ্মশানের সভাপতি মহাদেব চাঁদ ভুতোরিয়া বলেন, বাউরা সানিয়াজান নদীর ওপর অবস্থিত শিব মন্দিরে শিবচতুর্দশী উপলক্ষে প্রতি বছরই ভক্তদের ঢল নামে। দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন। দুই দিনব্যাপী পূজা ও মেলার শেষ দিনে আজ কমপক্ষে ৪০ হাজার মানুষের সমাগম হয়েছে।

তিনি আরও জানান, শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এবারের শিবচতুর্দশী পূজা ও মেলার সব আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top