বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে হত্যা চেষ্টা মামলার আসামি আলতাফ হোসেন গ্রেপ্তার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে হত্যা চেষ্টা মামলার আসামি আলতাফ হোসেন গ্রেপ্তার । ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আলতাফ হোসেন নাগেশ্বরী উপজেলার ঝামুয়াটারি গ্রামের শাজাহান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলতাফ হোসেন নাসরিন জাহান বিলকিস হত্যা চেষ্টা মামলার ১ নম্বর আসামি। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

দীর্ঘদিন ধরে তিনি একটি প্রভাবশালী চক্রের নেতৃত্ব দিয়ে এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন অপরাধে জড়িত থাকার কারণে এর আগেও একাধিকবার কারাভোগ করেছেন আলতাফ হোসেন।

এলাকাবাসীর অভিযোগ, এখনও তিনি প্রভাব খাটিয়ে মাদক কারবার, জমি দখল, অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এছাড়া অসহায় মানুষকে নানাভাবে হয়রানি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না বলেও ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, আটককৃত আলতাফ হোসেনকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top