বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

সাবেক এমপিসহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন

বরিশাল প্রতিনিধি | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩৯

ছবি: সংগৃহীত

বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজসহ তিন আওয়ামী লীগ নেতাকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জামিন দেওয়া হয়েছে। বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, এবং বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন।

বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হুমায়ুন কবির জানান, বুধবার আদালত তিনজনের জামিন অনুমোদন করেছেন।

এর আগে ২০২৫ সালের ১৭ মে ঢাকার বাসা থেকে সাবেক এমপি জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে বরিশালের অন্তত ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top