বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

ফুলপুরে সেনাবাহিনী ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, ১৫ জন আহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১০

সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সেনাবাহিনীর একটি গাড়ি ও শেরপুরগামী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনা ফুলপুরের বালিয়া মোড় এলাকায় ঘটে।

পুলিশ জানায়, সকালে ময়মনসিংহ থেকে শেরপুরগামী বাস ও ময়মনসিংহগামী সেনাবাহিনী গাড়ির মধ্যে এই সংঘর্ষ ঘটে। এতে বাস ও সেনাবাহিনীর গাড়ি দুমড়েমুচড়ে যায়।

নিহতরা হলেন – বাসের চালক বিশু, সেনাবাহিনীর গাড়ি চালক সার্জেন্ট রেজাউল করিম এবং একজন অজ্ঞাত পথচারী।

ঘটনাস্থল থেকে আহতদের ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তিন জনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন, সংঘর্ষের পর হতাহতদের উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top