বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

লালদিঘীর পাড়ে অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কায়েদে আজম বাচ্চু গ্রেফতার

জোবায়ের হোসেন | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৫৮

ছবি: সংগৃহীত

অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কায়েদে আজম বাচ্চু (২৬) লোহাগাড়া থানা এলাকার নিষিদ্ধ ছাত্রলীগের সংগঠক বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার বিষয়ে তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ রয়েছে। লোহাগাড়া থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

 

কোতোয়ালি থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, লালদিঘীর পাড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয় এলাকায় নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালনের পরিকল্পনার তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে কায়েদে আজম বাচ্চুকে গ্রেফতার করা হয়।

 

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় এলাকায় পুলিশ মোতায়েন ও নজরদারি জোরদার করা হয়েছে।

 

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top