ইবিতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রশাসনের শ্রদ্ধা
ইবি প্রতিনিধি | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩৩
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-এর কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হকসহ সব অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী, সমিতি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেন।
এর আগে ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও বাদ জুম্মা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ সাংবাদিকদের বলেন, “একুশের দিকে বার বার ফিরে তাকালে আমরা আমাদের অস্তিত্ব খুঁজে পাই। ভাষার জন্য আত্মত্যাগ করা শহিদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। ভাষা আমাদের অধিকার, আমাদের অস্তিত্ব। ৫২ থেকে শুরু করে ৭১ ও ২৪ সালের চেতনা ধারণ করে আমাদেরকে এগোতে হবে, তখনই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।