চাঁপাইনবাবগঞ্জে ইমামকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মসজিদের ইমামকে মারধরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুর কাঁঠাল মোড়ে এ ঘটনা ঘটে। আহত ইমামের নাম মাওলানা জয়নাল আবেদীন। তিনি প্রসাদপুর ভাটাপাড়া জামে মসজিদের ইমাম এবং মক্তবে শিশু-কিশোরদের পাঠদান করতেন।
স্থানীয় সূত্র জানায়, মক্তবের দুই শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ তুলে স্থানীয় কিছু লোক তাকে ডেকে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা এবং মারধর করা হয়।
তবে অভিযুক্ত দুই শিক্ষার্থীর একজনের বাবা অভিযোগটি ‘সাজানো’ বলে দাবি করেছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।