মুখোশ পরে শ্রমিক দলের নেতাকে ছয় গুলি
চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫২
চট্টগ্রামের রাউজানে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক দলের এক নেতা গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি মেহেদী হাসান (৩২)। তিনি উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ আউলিয়া জামে মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার সময় তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়া হয়। আহত অবস্থায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।