আমার মতো ছেলে যেন কোনো পরিবারে না আসে’

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫৪

আবুল কালাম আজাদ।   ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে ঘরের দরজা ভেঙে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার দলদলিয়া ইউনিয়নের সুইচ গেট এলাকায় ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম আবুল কালাম আজাদ (১৯)। তিনি গোলজার আলীর ছেলে।

পরিবারের দাবি, বেকারত্বজনিত হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন। তবে প্রেমঘটিত কারণও থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

“প্রিয় পরিবার, আমি অনেক ভাগ্যবান যে তোমাদের মতো পরিবার পেয়েছি। কিন্তু আমার মনে হয়, আমার মতো ছেলে পেয়ে তোমরা খুশি না। কারণ আমি বেকার। সারাজীবন শুধু খেয়েছি, কখনো খাওয়াতে পারিনি। আমাকে মাফ করে দিও। আমার মতো ছেলে যেন কোনো পরিবারে না আসে।”

উলিপুর থানার ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং বিষয়টি তদন্তাধীন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top