মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ডুমুরিয়া প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি
খুলনা প্রতিনিধি: | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:২৮
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ডুমুরিয়া প্রেসক্লাব।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে (২১ ফেব্রুয়ারি ২০২৬) ডুমুরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের পৃষ্ঠপোষক উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সাবিতা সরকার, সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, এনামুল বাশার টিটু, খান মুহিদুল ইসলাম, এস কে বাপ্পি, আখতারুজ্জামান লিটন, মোক্তার হোসেন, মিঠুন মন্ডল, নয়ন, সোহেল, বাঁধন প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি শেষে উপস্থিত নেতৃবৃন্দ ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা ও চর্চা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।