আজ টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১
রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ টানা ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আওতাধীন সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে বিকেল ৪টার পর থেকে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কোম্পানিটি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।