মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

কুমিল্লা প্রতিনিধি | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮

ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের সকাল ৬টার দিকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধরা হলেন- মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মনোয়ারার শরীরের ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের ৬ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, জিল হক ও উম্মে হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top