ভালুকায় সীমানা প্রাচীর তুলে কারখানার জমি দখলের অভিযোগ
সাখাওয়াত হোসেন সুমন | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:০৪
ময়মনসিংহের ভালুকায় সীমানা প্রাচীর তুলে কে অ্যান্ড কে টপস টেক্সটাইলস লিমিটেড নামের একটি কারখানার জমি দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কারখানার কর্মচারী মনিরুজ্জামান স্থানীয় প্রশাসন এবং ভালুকা মডেল থানায় আলাদা অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কে অ্যান্ড কে টপস টেক্সটাইলস লিমিটেডের পরিচালক খালেদ জামিল আহমেদ আদেল উপজেলার কাঠাঁলী মৌজার সিএস ২৬৮ দাগের ৯১ শতাংশ জমি কিনে প্রায় ৪৫ বছর ধরে ভোগদখলে আছেন।
অপর দিকে, স্থানীয় এক ব্যক্তি কামরুল ঢালী সম্প্রতি ওই জমি জবরদখলের চেষ্টা করছেন। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনি লোকজন নিয়ে সীমানা প্রাচীর ভেঙে কারখানার জমি দখলের চেষ্টা করেন। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নির্মাণ কাজ বন্ধ করে দেন।
কারখানার কর্মচারী মনিরুজ্জামান বলেন, "ভূমি উন্নয়নকর পরিশোধ করে পরিচালক ৪৫ বছর ধরে জমি ভোগদখলে আছেন। কামরুল ঢালী গায়ের জোরে জমি দখলের চেষ্টা করছেন।"
অন্যদিকে, কামরুল ঢালী দাবি করেছেন, "এটি আমার নিজস্ব জমি, অন্য কারো নয়। আমি সেখানে কাজ করছি।"
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম বলেন, "অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।"
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।