বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

নাটোর জেলা যুবলীগের সভাপতি আটক

নাটোর প্রতিনিধি | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১

ছবি: সংগৃহীত

নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে রাজধানী ঢাকার মিরপুর থেকে র‌্যাব আটক করেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিরপুরের বাসা থেকে তাকে আটক করা হয়, বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি জানান, এহিয়া চৌধুরীকে ঢাকা থেকে নাটোরে আনা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এহিয়া চৌধুরী নাটোর শহরের কানাইখালী এলাকার ছাত্রদল নেতা সুজন হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। এছাড়া তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও নাশকতার অভিযোগে অন্তত এক ডজন মামলা রয়েছে।

নাটোর জেলা বিএনপির নেতারা এহিয়া চৌধুরীকে চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রবাজ হিসেবে আখ্যায়িত করেছেন। তারা দাবি করেছেন, এহিয়া প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা করতেন এবং বিএনপির প্রতিটি শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালাতেন। তার ছোঁড়া গুলিতে বহু নেতাকর্মী প্রাণ হারিয়েছেন এবং অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন। নেতারা অবিলম্বে এ যুবলীগ নেতার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top