বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

শরীয়তপুরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৫২

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

বিদ্যালয়ের সামনের সড়কে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত দুই ঘন্টার মানববন্ধনে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, আইন প্রয়োগ না হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয় থেকে জোহরের নামাজ পড়ার জন্য ভোজেশ্বর বাজার যাওয়ার পথে উপসী গ্রামের তিন দোকান এলাকায় প্রধান শিক্ষক নুরুল আমীন রতন সন্ত্রাসীদের হামলার শিকার হন। হামলাকারীরা প্রধান শিক্ষকের হাত পিটিয়ে ভেঙ্গে দেয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top