শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

টানা ৯ ঘন্টা বিদুৎ থাকবে না যেসব এলাকায়

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩

গ্রাফিক্স | নিউজফ্ল্যাশ সেভেন্টিওয়ান

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ এবং গাছের ডালপালা কাটার জন্য শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেটের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরহ বন্ধ থাকবে। এর আগে বৃহস্পতিবার সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, বার্ষিক জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ এবং গাছের ডালপালা কাটার জন্য শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা সিলেটের লাক্কাতুরা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীনে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ সময় লাক্কাতুরাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ঘোপাশাল ফিডার, ১১ কেভি কাকুয়ারপাড় ফিডার, ১১ কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের এলাকা, ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড, আবদানী, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিণাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ঘোপাশাল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীররগাও, ছালিয়া, রতিলিলা, সালুটিকর ঘাট ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top