রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ওয়ালটন শোরুম ম্যানেজার নিহত

লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১২:৩০

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় ওয়ালটন  শোরুমের ম্যানেজার রফিকুজ্জামান পলাশ (৩৫) নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সরয়ার বাজারের শিমুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুজ্জামান পলাশ বদরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি পাটগ্রামে অবস্থিত ওয়ালটন শোরুমে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, রফিকুজ্জামান শনিবার সকালে পাটগ্রাম থেকে মোটরসাইকেলযোগে বাউরা বাজারের উদ্দেশ্যে রওনা দেন। শোরুমের বকেয়া কিস্তি সংগ্রহের সময় শিমুলতলা এলাকায় একটি পাথরবোঝাই ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ সরকার জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top