ফ্যামিলি কার্ডের নামে অর্থ আত্মসাত, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক: | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১২:৩৬
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান ও সদস্য সচিব নাজমুল মাহমুদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দল পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজিবপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ জয়কে তার পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, দলের সকল নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের দলীয় সম্পর্ক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, ১০ ফেব্রুয়ারি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছিল, রাজিবপুর সদর ইউনিয়নের ধুবালিয়া পাড়া, ধুলাউড়ি ও বাউল পাড়া গ্রামের শতাধিক দরিদ্র মানুষের কাছ থেকে তিনি লাখ টাকা আত্মসাত করেছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।