বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

সুন্দরবনে অভিযানে করিম শরীফ বাহিনীর সদস্য আটক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৬:৩০

সংগৃহীত

সুন্দরবনে অভিযান চালিয়ে বাংলাদেশ কোস্টগার্ড আটক করেছে করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা ওসমান গণি (৩৮)কে আটক করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ওসমান দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে সুন্দরবন এলাকায় ডাকাতি ও অস্ত্র সরবরাহ কার্যক্রমে সহযোগিতা করছিলেন।

কোস্টগার্ড জানিয়েছে, জব্দকৃত অস্ত্র ও কার্তুজসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top