দেশের বাজারে আজ নতুন স্বর্ণের দাম ঘোষণা
বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯
দেশের স্বর্ণবাজারে আজ রবিবার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (৩১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে দাম সমন্বয় ঘোষণা করে। এদিন প্রতি ভরি স্বর্ণের দাম ৪,০৮২ টাকা বৃদ্ধি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে আজ থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে:, ২২ ক্যারেট: ২,৫৯,৬৯৯ টাকা, ২১ ক্যারেট: ২,৪৭,৯১৮ টাকা, ১৮ ক্যারেট: ২,১২,৫১৮ টাকা, সনাতন পদ্ধতি: ১,৭৩,৯১০ টাকা।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তিত হতে পারে।
চলতি বছর দেশের বাজারে স্বর্ণের দাম ইতোমধ্যে ১৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৪ বার দাম বৃদ্ধি পেয়েছে এবং ৫ বার কমানো হয়েছে। গত বছর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; ৬৪ বার দাম বৃদ্ধি ও ২৯ বার কমানো হয়েছিল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।