বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

ঈদের ছুটিতেও বাসভবন থেকে দাপ্তরিক কাজে ব্যস্ত প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৬:১০

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের সরকারি ছুটির মধ্যেও দাপ্তরিক কাজে সক্রিয় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানের বাসভবন থেকে তিনি জরুরি সরকারি কার্যক্রম পরিচালনা করছেন এবং বিভিন্ন সিটি করপোরেশনসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন।

বুধবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদের ছুটি চললেও প্রধানমন্ত্রী বাসভবন থেকেই নিয়মিত সরকারি কাজ চালিয়ে যাচ্ছেন। দেশের চলমান উন্নয়ন কার্যক্রম, বিশেষ করে খাল খনন কর্মসূচির অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নিচ্ছেন তিনি।

আতিকুর রহমান রুমন আরও জানান, সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন প্রধানমন্ত্রী এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।

অন্যদিকে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়েও সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী।

এর আগে, সরকারি ছুটির দিনেও সচিবালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কাজ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভাসহ মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top