শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

টানা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১২:৩৯

ছবি: সংগৃহীত

টানা চার দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন করে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি জানায়, নতুন এ দাম বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে কার্যকর হয়েছে এবং আজ শনিবারও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী,  ২২ ক্যারেট: প্রতি ভরি ২,৪২,৪৯৫ টাকা, ২১ ক্যারেট: প্রতি ভরি ২,৩১,৪৭২ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৯৮,৪০৫ টাকা, সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৬১,৬০৫ টাকা। 

এর আগে একই দিন সকালে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তখন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।

স্বর্ণের দামে এমন ওঠানামায় বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top