নাইম-শাবনাজের বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ে সম্পন্ন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩
বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় জুটি নাইম ও শাবনাজের বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। যদিও সম্প্রতি সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন এই তারকা দম্পতি, তবে জানা গেছে গত বছরের ২৪ ডিসেম্বর মাহাদিয়ার বিয়ে অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার উত্তরায় ঘরোয়া পরিবেশে পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই বিয়ের আয়োজন করা হয়। মাহাদিয়ার স্বামীর নাম ইহসান মনসুর চৌধুরী। তাদের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। ইহসান মনসুর চৌধুরী সপরিবারে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন।
শিক্ষাজীবনে মাহাদিয়া নাঈম কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সিডনিতে যাওয়ার আগেই তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
উল্লেখ্য, নাইম ও শাবনাজ নব্বইয়ের দশকের জনপ্রিয় চলচ্চিত্র জুটি হিসেবে দর্শকদের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করেন। তাদের কন্যার বিয়ের খবরে শুভাকাঙ্ক্ষীরা নবদম্পতির জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।