রাম চরণ ও উপাসনার ঘরে এলো যমজ সন্তান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:০৮
দক্ষিণ ভারতের সুপারস্টার রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা যমজ সন্তানের বাবা-মা হয়েছেন। তাদের ঘরে জন্মেছে এক ছেলে ও এক মেয়ে। এই আনন্দের খবর নিশ্চিত করেছেন রাম চরণের বাবা, কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবী। তিনি জানান, মা ও দুই নবজাতক—তিনজনই সুস্থ আছেন।
চিরঞ্জীবী সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেন, “এটি আমাদের পরিবারের জন্য এক অনাবিল সুখের মুহূর্ত। সকলের দোয়া ও শুভেচ্ছার জন্য আমরা কৃতজ্ঞ।” পোস্টে চিরঞ্জীবী ও তার স্ত্রী সুরেখা—দুজনের স্বাক্ষর ছিল।
রাম চরণ ও উপাসনার প্রেমকাহিনি দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে প্রেমে রূপ নেয়। ২০১১ সালে বাগদান ও ২০১২ সালে হায়দরাবাদে তাদের বিয়ে হয়। ২০২৩ সালে দম্পতি তাদের প্রথম সন্তান কন্যাসন্তান ক্লিন কারাকে স্বাগত জানিয়েছিলেন।
আগে থেকেই মিলেছিল যমজ সন্তানের ইঙ্গিত। ২০২৫ সালের দীপাবলিতে উপাসনা সামাজিক মাধ্যমে ‘ডাবল সেলিব্রেশন’, ‘ডাবল লাভ’ ও ‘ডাবল ব্লেসিং’-এর কথা উল্লেখ করেছিলেন।
ক্যারিয়ারের দিক থেকে রাম চরণ সম্প্রতি শংকরের পরিচালনায় ‘গেম চেঞ্জার’ ছবিতে অভিনয় করেছেন এবং বর্তমানে পরবর্তী ছবি ‘পেড্ডি’র প্রস্তুতি নিচ্ছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।