শাকিব খানের সঙ্গে শুটিং সেটেই বহুবার ভালোবাসা দিবস কেটেছে:অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:০৯
ঢালিউডের কুইন অপু বিশ্বাস এখন শুধুমাত্র অভিনয় নয়, নিজের ব্যবসায়িক কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি রাজধানীর নিকেতনে তার নতুন পার্লারের প্রচারণা অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলাপ করেন তিনি।
সেই সময় তিনি জানান, সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে ভালোবাসা দিবসে কোনো বিশেষ স্মৃতি নেই। অপু বলেন, “শুটিং সেটেই বহুবার ভালোবাসা দিবস কেটেছে। ডিরেক্টরের ‘অ্যাকশন’ বলার পর সংলাপটাই ছিল আমাদের ভালোবাসার মুহূর্ত।”
অভিনেত্রী আরও জানান, এখন তার কাছে ভালোবাসা মানেই কাজ, ব্যবসা আর দর্শক। প্রতিটি দিনই তার জন্য ‘ভালোবাসা দিবস’, দর্শকদের জন্য ভালো কাজ করা এবং নিজের ব্যবসা এগিয়ে নেওয়াই তার মূল লক্ষ্য। তিনি ভক্তদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাদের দোয়া চেয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।