শাকিব খানের সমতুল্য হওয়া সহজ নয়,আমি সেই চেষ্টাও করি না: সিয়াম
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৪২
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ নিজের ক্যারিয়ারের নয় বছর ধরে প্রমাণ করেছেন, তিনি হলেন সম্মুখ সাড়ির যোদ্ধা। ‘জংলি’ সিনেমার সাফল্যের পর এবার শ্রীলঙ্কায় শুটিং করছেন নতুন সিনেমা ‘রাক্ষস’, যেখানে তার বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।
ঈদে মুক্তি পাচ্ছে সিয়ামের সিনেমা ‘রাক্ষস’ এবং শাকিব খানের ‘প্রিন্স’, ফলে দর্শক আশা করছেন দুই সুপারস্টারের হাড্ডাহাড্ডি লড়াই। তবে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে সিয়াম বলেন, “শাকিব খান ২৬ বছর ধরে ঢাকাই সিনেমাকে কাঁধে তুলে চলেছেন। তার সমতুল্য হওয়া সহজ নয়। আমি সেই চেষ্টাও করি না, নিজের কাজটুকুই করি। আমাদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই।”
সিয়াম আরও বলেন, তিনি নিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন, আগের সিনেমার থেকে নিজেকে কতটা এগিয়ে নিতে পেরেছেন, সেটিই তার কাছে গুরুত্বপূর্ণ। তিনি শাকিবকে অনুসরণ করেন এবং দর্শকের ভালোবাসা কিভাবে অর্জন করা যায় তা নিয়েই মনোযোগী।
অন্যদিকে, সম্প্রতি সুস্মিতার সঙ্গে সিয়ামের একটি ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সিয়াম জানান, প্রেমের কোনো বিষয় নেই, তবে কাজের প্রয়োজনে গড়ে ওঠা বন্ধুত্ব রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।