মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

তারা-বীরের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫

সংগৃহীত

আদর জৈনের সঙ্গে বিচ্ছেদের পর বলিপাড়ায় বীর পাহাড়িয়া ও তারা সুতারিয়ার ঘনিষ্ঠতা নিয়ে বেশ আলোচনা চলছিল। বি-টাউনের অলি-গলিতে তাদের প্রেমের গুঞ্জন ছিল নিত্যদিনের খবর। তবে সেই সম্পর্কে এবার কি ভাঙনের সুর? প্রেমিক বীর পাহাড়িয়ার জন্মদিনের পার্টিতে তারার রহস্যজনক অনুপস্থিতি নতুন করে বিচ্ছেদের জল্পনা উসকে দিয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বীর পাহাড়িয়ার জন্মদিন উপলক্ষে ঘনিষ্ঠ বন্ধু ও প্রিয়জনদের নিয়ে জাঁকজমকপূর্ণ পার্টির আয়োজন করা হয়। কিন্তু এদিন পার্টিতে যাঁর উপস্থিতি সবচেয়ে বেশি প্রত্যাশিত ছিল, সেই তারা সুতারিয়ার দেখা মেলেনি। তার এই অনুপস্থিতি নজর এড়ায়নি কারও। নেটিজেনদের অনেকেই মনে করছেন, প্রেমিকের জন্মদিনে অনুপস্থিত থাকা মানেই সম্পর্কে ইতি টানার ইঙ্গিত।

এই জল্পনার সূত্রপাত অবশ্য আরও আগে। গত বড়দিনের মৌসুমে মুম্বাইয়ের একটি কনসার্টে গায়ক এপি ধিলোঁর সঙ্গে মঞ্চে পারফর্ম করেন তারা। পারফরম্যান্স চলাকালে দুজনকে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায়। অভিযোগ রয়েছে, মঞ্চে ধিলোঁ তারাকে জড়িয়ে ধরে চুমু খেলে দর্শকাসনে বসে থাকা বীর পাহাড়িয়া অস্বস্তিতে পড়ে যান। সেই মুহূর্তের ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

বলিপাড়ার একাংশের মতে, জনসমক্ষে এপি ধিলোঁর সঙ্গে তারার এই ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি বীর। সেখান থেকেই দুজনের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। যদিও তাদের ঘনিষ্ঠ বন্ধু ওরি বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন, তবে তাতে পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে গুঞ্জন রয়েছে।

জন্মদিনের পার্টিতে তারার অনুপস্থিতি এবং ভাইরাল ভিডিও ঘিরে ভক্তদের নানা প্রশ্ন থাকলেও, এখন পর্যন্ত এ বিষয়ে বীর বা তারা কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে এই নীরবতাই বিচ্ছেদের গুঞ্জনকে আরও জোরালো করছে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, সিনেপ্রেমীদের ধারণা— সম্পর্কে যে টানাপোড়েন চলছে, তা আর গোপন নেই।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top