মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

বেবি বাম্পে আত্মবিশ্বাসী সোনম, অপেক্ষা দ্বিতীয় সন্তানের

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬

সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর আবার মা হতে চলেছেন। দ্বিতীয় সন্তানের গর্ভধারণের খবর প্রকাশ্যে আসার পর সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়ে ভক্তদের সামনে নিজের উন্মুক্ত বেবি বাম্প আত্মবিশ্বাসী ভঙ্গিতে তুলে ধরেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোনম বর্তমানে গর্ভাবস্থার শেষ পর্যায়ে আছেন এবং চলতি বছরের বসন্তে তার কোলজুড়ে নতুন অতিথির আগমনের কথা রয়েছে। অনুষ্ঠান শেষে ফেরার সময় আলোকচিত্রীরা তাকে ঘিরে ধরলে সোনম স্বাস্থ্যের খোঁজ নিয়েই হাসিমুখে বলেন, “আমি খুব ভালো আছি, আপনাদের অনেক ধন্যবাদ।” তার এই খোলামেলা ও সৌজন্যপূর্ণ আচরণ সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালে সোনম কাপুর ও আনন্দ আহুজা দম্পতির প্রথম সন্তান বায়ু জন্ম নেয়। বর্তমানে তিন বছর বয়সী বায়ুর পাশাপাশি নতুন সদস্যের আগমনের অপেক্ষায় দিন গুনছে কাপুর-আহুজা পরিবার। ৪০ বছর বয়সে দ্বিতীয়বার মাতৃত্বের এই সফর নিয়ে সোনম বেশ ইতিবাচক মনোভাব পোষণ করছেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে তার বাবা, অভিনেতা অনিল কাপুরের বাড়িতেই অবস্থান করছেন।

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top