মেকআপ রুমে শিশুশিল্পীকে যৌন হেনস্থা অভিযোগের মুখে সায়ী চক্রবর্তী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯
পার্কস্ট্রিটের পাবে শিষ্টতাহীন আচরণের বিতর্ক কাটতে না কাটতেই এবার নতুন অভিযোগের মুখে পড়েছেন অভিনেতা ও জনপ্রিয় ভ্লগার সায়ক চক্রবর্তী। জনপ্রিয় লেখিকা ও প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক গঙ্গোপাধ্যায় ফেসবুকে কারও নাম উল্লেখ না করে এক ‘জনপ্রিয় ভ্লগার’-এর বিরুদ্ধে অতীতের এক জঘন্য ঘটনার কথা ফাঁস করেছেন। নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলিয়ে দেখছেন, অর্কর ইঙ্গিত সায়কের দিকে।
অর্কের পোস্টে বলা হয়েছে, কয়েক বছর আগে এক জনপ্রিয় ধারাবাহিকের মেকআপ রুমে শিশুশিল্পীকে যৌন হেনস্থার চেষ্টা হয়েছিল। বিষয়টি শিশুটির মা জানতে পারলে, অভিযুক্ত অভিনেতা সবার সামনে ক্ষমা চেয়ে সেটি সামলান। অর্ক লেখেন, “খুবই দুঃখজনক যে আমাদের সমাজে দুর্ব্যবহার, এমনকী যৌন হেনস্থার মতো অভিযোগকেও মানিয়ে নেওয়া হয়। অপরাধীকে ক্ষমা করার ফলে তারা বারবার অপরাধ করার সাহস পায়।”
সাম্প্রতিক পার্কস্ট্রিটের পাবে অভব্য আচরণের জন্য সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচিত হচ্ছেন সায়ক। ভাইরাল ভিডিও ডিলিট করেও বিতর্ক থামেনি। ঠিক সেই সময়ে অর্কের পোস্ট নতুনভাবে জল্পনা উসকে দিয়েছে। শোনা যাচ্ছে, পোস্টটি দেখে সায়ক নিজেও অর্কর কাছে জানতে চেয়েছেন—সেখানে কার কথা বলা হয়েছে।
অর্ক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটির সত্যতা স্বীকার করেন। তবে তিনি জানান, বিষয়টি বেশ পুরনো; শিশুটির মা কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি এবং প্রোডাকশন হাউজও তখন কঠোর পদক্ষেপ নিতে পারেনি। ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাট করা হয়েছিল। তবে পুরনো এই ঘটনার কারণে সায়ক বর্তমানে নতুন বিতর্কের মুখে পড়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।