নেটিজেনদের কটাক্ষের মুখে কারিনা কাপুর
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২৯
বলিউডে আবারও আলোচনার কেন্দ্রে কারিনা কাপুর খান। গ্ল্যামার, আত্মবিশ্বাস আর বিতর্ক—এই তিনের মিশেলেই যেন ‘বেবো’র তারকাখ্যাতি। কাপুর খানদানের উত্তরাধিকার ও নবাব পরিবারের বধূ—এই দ্বৈত পরিচয় তাকে যেমন আলাদা করে তোলে, তেমনি বারবার সমালোচনার মুখেও ফেলেছে। এবার গ্যালারিতে ঘটে যাওয়া এক সামান্য ঘটনাই পুরনো বিতর্কে নতুন করে আগুন ঢেলেছে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনাটি আইপিএল নয়, বরং ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল)-এর একটি ম্যাচে। নিজের দল ‘কলকাতা টাইগার্স’-কে সমর্থন জানাতে গ্যালারিতে হাজির ছিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। সঙ্গে ছিল তাদের দুই সন্তান তৈমুর ও জেহ।
খেলা উপভোগের সময় সেখানে উপস্থিত হন ‘বিগ বস ১৩’ খ্যাত অভিনেত্রী আরতি সিংহ। তার সঙ্গে ছিলেন মা ও স্বামী দীপক চৌহান। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাইফকে সামনে পেয়ে আরতি ও তার মা ছবি তুলতে আগ্রহী হয়ে ওঠেন। তবে অভিযোগ ওঠে, ছবি তোলার সময় কারিনাকে প্রায় উপেক্ষা করেই সাইফের সঙ্গে ব্যস্ত হয়ে পড়েন তারা।
এই বিষয়টি মোটেও ভালোভাবে নেননি কারিনা। ভিডিওতে দেখা যায়, আরতির দিকে তিনি বেশ কড়া ও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। পরিস্থিতি বুঝতে পেরে সাইফ দ্রুত হস্তক্ষেপ করেন। তিনি নিজেই কারিনাকে কাছে ডাকেন এবং সবাইকে একসঙ্গে নিয়ে ছবি তোলেন।
যদিও ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেন সবাই, তবু কারিনার সেই ‘বাঁকা নজর’ নেটিজেনদের চোখ এড়ায়নি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার ঝড়। কেউ লিখেছেন, “ওর অ্যাটিটিউড সবসময়ই এমন।” আবার কারও মন্তব্য, “নিজেকে অনেক বড় কিছু ভাবেন কারিনা।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।