বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

ফারিন খানের ফেসবুক স্ট্যাটাসে শোবিজে তোলপাড়

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৫২

সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিন খান সম্প্রতি তার ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে নেটিজেনদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছেন। সরাসরি নাম প্রকাশ না করলেও তিনি ইঙ্গিত দিয়েছেন, গত দুই বছর ধরে এক প্রভাবশালী মিডিয়া ব্যক্তির দ্বারা তিনি মানসিক নির্যাতন ও প্রতারণার শিকার হচ্ছেন।

ফারিন ৩১ জানুয়ারি রাত ২টা ১৭ মিনিটে লিখেছেন, “বিগত ২ বছর যাবত মানসিক শক্তি হারিয়ে ফেলেছি, অনেক নির্যাতিত হচ্ছি আমি। আগামী ১৫ তারিখ সব প্রকাশ্যে নিয়ে আসব ইনশাআল্লাহ।” তিনি আরও জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি বহুবার কথা বলতে চেয়েও পারেননি।

এরপর ৪ ফেব্রুয়ারি ভোরে দেওয়া আরেকটি পোস্টে তিনি ধর্মের দোহাই দিয়ে প্রতারণাকারীদের দিকে আঙুল তোলেন। তিনি লিখেছেন, “জুলুম, অত্যাচার, মিথ্যাচার, প্রতারণা কি বড় পাপ, নাকি বিশ্বাস করা ও ভালোবাসা বড় পাপ? হজ-নামাজ করে জুলুম-প্রতারণা কি বেশি হারাম?” এ থেকে স্পষ্ট হয়, একজন ধর্মপ্রাণ লেবাসধারী কারও দ্বারা তিনি প্রবঞ্চিত হয়েছেন।

উল্লেখ্য, একই দিন বিকেলে দেওয়া সর্বশেষ পোস্টে ফারিন সরাসরি জানিয়েছেন, তার ওপর নির্যাতনকারী ব্যক্তি একজন মিডিয়া কর্মী। তিনি লিখেছেন, “একজন মিডিয়া কর্মী হয়ে সে যে কত বড় জালেম, তার প্রমাণ দিতে চাই ১৫ তারিখ।”

ফারিনের এই বিস্ফোরক মন্তব্য শোবিজ পাড়ায় তোলপাড় সৃষ্টি করেছে। নেটিজেনরা এখন আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন, কে এই মিডিয়া কর্মী।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top