শাকিব খান আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ‘প্রিন্সিপাল’: বুবলী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬
দ্বিতীয় সন্তানের মা হওয়ার গুঞ্জনের মধ্যেই ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে অভিনব মন্তব্য করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শোরুম উদ্বোধনে এসে তিনি শাকিব খানকে চলচ্চিত্র অঙ্গনের অভিভাবক হিসেবে আখ্যায়িত করেন।
শাকিব খানের প্রশংসা করতে গিয়ে বুবলী বলেন, “শাকিব খানের সিনেমা মানেই ধামাকা। এত বছর ধরে উনি ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছেন। আমি সব সময় বলি, আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কোনো ইউনিভার্সিটি হয়, তাহলে শাকিব খান সেখানের প্রিন্সিপাল।”
তিনি আরও বলেন, শাকিব খান তাদের ‘প্রিন্স’। একই সঙ্গে শাকিব খানের আসন্ন সিনেমা ‘প্রিন্স’ বক্স অফিসে সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বুবলী। ব্যাটে-বলে মিললে ভবিষ্যতে আবারও দুজনকে একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে— এমন ইঙ্গিতও দেন তিনি।
ব্যক্তিগত জীবন ও দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টি কৌশলে এড়িয়ে যান বুবলী। তিনি বলেন, সময় ও সুযোগ বুঝে এ বিষয়ে কথা বলবেন।
ভালোবাসা দিবস প্রসঙ্গে বুবলী বলেন, “আমার কাছে ভালোবাসা মানে সম্মান, বিশ্বাস, আস্থা, স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ।” শাকিব খানের দেওয়া সেরা উপহার হিসেবে টাকা বা গহনার কথা নয়, বরং তাদের দীর্ঘদিনের সম্পর্ক, পরিবার এবং একসঙ্গে কাটানো সুন্দর স্মৃতিগুলোকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন।
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও বুবলী আশা প্রকাশ করেন, যে সরকারই আসুক না কেন, শিল্পীরা যেন নিরাপদ পরিবেশে কাজ করতে পারেন এবং নারী-পুরুষের মধ্যে কোনো বৈষম্য না থাকে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।