সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

নতুন লুকে ঝড় তুললেন বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩৬

সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করে অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। এরপর নাটক ও চলচ্চিত্রে ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে নিজেকে দেশের অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় বিদ্যা সিনহা মিম। নিয়মিতই নতুন নতুন লুক ও স্টাইল নিয়ে হাজির হয়ে ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। তবে এবার অভিনয় নয়, সামাজিক মাধ্যমে প্রকাশিত একগুচ্ছ নতুন ছবি দিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই অভিনেত্রী।

রোববার দুপুরে সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলো মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি কাড়ে। ছবিতে মিমকে দেখা যায় একটি আকর্ষণীয় সিকুইন স্লিভলেস লং গাউনে। গ্ল্যামার আর আভিজাত্যের মেলবন্ধনে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পোশাকের সঙ্গে মানানসই পান্নার দুল, ঢেউ খেলানো খোলা চুল এবং স্নিগ্ধ মেকআপে আরও উজ্জ্বল হয়ে উঠেছেন তিনি। আত্মবিশ্বাসী দৃষ্টিতে ধরা দিয়েছেন পরিপূর্ণ এক তারকা রূপে। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘সফট লুক, স্ট্রং এনার্জি’।

মিমের এই নতুন লুক দেখে সামাজিক মাধ্যমজুড়ে প্রশংসার বন্যা বইছে। ভক্ত-অনুরাগীরা তার সৌন্দর্য, ব্যক্তিত্ব এবং ফ্যাশন সেন্সের ভূয়সী প্রশংসা করে মন্তব্যে ভালোবাসা জানাচ্ছেন।

এদিকে ব্যক্তিগত ও সামাজিক মাধ্যমে আলোচনার পাশাপাশি কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন বিদ্যা সিনহা মিম। আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘মালিক’, যা নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। সাইফ চন্দন পরিচালিত এ সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ।

সিনেমাটি প্রসঙ্গে পরিচালক সাইফ চন্দন জানান, ‘মালিক’-এর মূল দৃশ্যধারণের কাজ ইতোমধ্যে সফলভাবে শেষ হয়েছে এবং বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমেই আবার বড়পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top