হানিয়া আমির-অসীম আজহারের পুনর্মিলন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪৪
জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও প্রাক্তন প্রেমিক গায়ক অসীম আজহারের মধ্যে সম্পর্ক আবার নতুন করে জোড়া লেগেছে বলে গুঞ্জন উঠেছে। শোনা যাচ্ছে, আসন্ন রমজানে ঘরোয়া পরিসরে বিয়ের পরিকল্পনা করছেন তারা।
পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দীর্ঘ বিরতির পর এই জুটি আবারও এক হয়ে গেছে। খুব শীঘ্রই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ২০১৮-১৯ সালে এই জুটির সম্পর্ক ছিল ‘টক অফ দ্য টাউন’। তবে ২০২০ সালে হানিয়া আমির নিজেকে শুধুমাত্র ‘ভালো বন্ধু’ দাবি করে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন।
এখনো কেউই আনুষ্ঠানিকভাবে বিয়ে বা সম্পর্কের বিষয়ে মন্তব্য করেননি। ভক্তরা মুখিয়ে আছেন তাদের সঠিক ঘোষণা জানার জন্য।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।