‘ডন-৩’ ঝামেলায় ৪০ কোটি টাকার দ্বন্দ্বে রণবীর সিং
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩৫
বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডন-৩’ থেকে সরে দাঁড়ানোর পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতা রণবীর সিং। এবার তিনি জড়ালেন বড়সড় আইনি ও আর্থিক জটিলতায়। ফারহান আখতারের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট দাবি করছে, প্রি-প্রোডাকশনসহ শিডিউলিং, লোকেশন নির্বাচন ও প্রযুক্তিগত কাজে প্রায় ৪০ কোটি টাকা ব্যয় হয়েছিল, যা রণবীর হঠাৎ সিনেমা ছেড়ে দেয়ায় বিফলে গেছে।
প্রযোজনা সংস্থার মতে, এই বিশাল ক্ষতির দায় রণবীরকেই নিতে হবে। অন্যদিকে, রণবীর ও তার টিম এই দাবি মানতে নারাজ। তাদের যুক্তি—একজন শিল্পীর পূর্ণ অধিকার রয়েছে কোনো প্রজেক্ট ছেড়ে দেওয়ার, আর এর জন্য আর্থিক দায় চাপানো অযৌক্তিক। রণবীরের ঘনিষ্ঠ সূত্র জানায়, শুরুতে তিনি রাজি ছিলেন, কিন্তু চিত্রনাট্য ও অন্যান্য বিষয় পরিবর্তনের কারণে সরে আসতে বাধ্য হন।
দুই পক্ষের এই আইনি লড়াই কীভাবে সমাধান হবে, তা এখনই স্পষ্ট নয়। তবে ‘ডন-৩’-এর ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলেই মনে করা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।