অপারেশন করার কারণে আদালতে হাজির হতে পারছেন না পরীমণি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৫২
চিত্রনায়িকা পরীমণি অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করার কারণে মঙ্গলবার (১০ জানুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ হাজির হতে পারবেন না। এই ট্রাইব্যুনালে তিনি সাক্ষ্যগ্রহণের জন্য উপস্থিত থাকার কথা ছিল, তবে অসুস্থতার কারণে তার পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হবে।
মামলার আসামিরা হলেন: ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহীদুল আলম। মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমণি নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমি এবং চারজনকে অজ্ঞাত আসামি হিসেবে সাভার থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর অভিযোগপত্র জমা হয়। ২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। পরীমণি ২০২২ সালের ২৯ নভেম্বর আংশিক জবানবন্দি দেন এবং ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর তার জবানবন্দি রেকর্ড শেষ হয়।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানান, আদালতে তার অনুপস্থিতির জন্য সময় চেয়ে আবেদন করা হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।