রাজনীতিতে নামার গুঞ্জন নিয়ে যা জানালেন অরিজিৎ সিং
চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংকে ঘিরে সাম্প্রতিক সময়ে রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে। এমনকি ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একটি রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সম্ভাবনার কথাও আলোচনায় আসে। তবে এসব জল্পনা উড়িয়ে দিয়ে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই গায়ক।
আবহ সংগীত থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর থেকেই অরিজিতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা আলোচনা শুরু হয়। ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যমে তাকে সক্রিয় রাজনীতিতে নামার সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এমনকি নিজের রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন—এমন দাবিও উঠে আসে।
পরবর্তীতে এই গুঞ্জন নতুন মোড় নেয়; আলোচনায় আসে বিজেপিতে যোগদানের সম্ভাবনার বিষয়টি। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দেয়।
দীর্ঘ নীরবতার পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) ভক্তদের প্রশ্নের জবাব দেন অরিজিৎ সিং। এক ভক্ত সরাসরি তার রাজনীতিতে যোগদানের বিষয়ে জানতে চাইলে মন্তব্যে তিনি লেখেন, “মানুষের কাজই হলো খবর তৈরি করা। লোক যা ইচ্ছা তাই বলে যাচ্ছে।”
তার এই মন্তব্য থেকেই স্পষ্ট, আপাতত রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই জনপ্রিয় এই শিল্পীর। যদিও তার এক্স অ্যাকাউন্ট এখনো ভেরিফায়েড নয়, তবুও মন্তব্যটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।