বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ভোট দিতে পারছেন না শাকিব-শুভ, বাকিরা ভোট দিবেন কোন কেন্দ্রে?

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫৩

সংগৃহীত

আগামীকাল, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের সব স্থানে ভোটের প্রস্তুতি সম্পন্ন, আর শোবিজ অঙ্গনেও দেখা যাচ্ছে নির্বাচনী উত্তেজনার ছোঁয়া। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, দেশের বাইরে অবস্থান করায় এবার ভোট দিতে পারছেন না ঢাকাই সিনেমার শীর্ষ দুই নায়ক শাকিব খান ও আরিফিন শুভ।

ঢাকা-১৭ আসনের ভোটার শাকিব খান বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে ভারতে অবস্থান করছেন। বিগত নির্বাচনে গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দেওয়া সত্ত্বেও এবার ব্যক্তিগত ও পেশাগত কারণে ভোটকেন্দ্রে যেতে পারছেন না। অন্যদিকে, ঢাকা-১১ আসনের ভোটার চিত্রনায়ক আরিফিন শুভ যুক্তরাষ্ট্রে থাকায় তারও ভোটাধিকার প্রয়োগ সম্ভব হচ্ছে না। এছাড়া ঢাকা-১৭ আসনের আরও একজন ভোটার, চিত্রনায়িকা জয়া আহসানও দেশের বাইরে অবস্থান করছেন; তিনি ফিরবেন কি না, তা এখনো অনিশ্চিত।

যদিও শীর্ষ দুই নায়ক এবার ভোট দিতে পারছেন না, তবে অন্য তারকারা তাদের নাগরিক দায়িত্ব পালন করবেন। জানা গেছে, অভিনেতা মিশা সওদাগর ও চিত্রনায়িকা পূর্ণিমা ঢাকা-১৮ আসনে ভোট দেবেন। চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসনের ভোটার। রাজারবাগের বাসিন্দা চিত্রনায়ক সিয়াম আহমেদ ঢাকা-১৯ আসনে ভোট দেবেন। এছাড়া ঢাকা-৮ আসনের ভোটার অভিনেতা চঞ্চল চৌধুরী এবং নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটার চিত্রনায়ক বাপ্পী চৌধুরীও তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনী আমেজে শোবিজ তারকারাও সজাগ থাকলেও, শাকিব ও শুভর অনুপস্থিতি ভক্তদের মধ্যে খানিকটা খালি অনুভূতি রেখে যাচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top