রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

ব্যক্তিগত বিষয়ে মুখ খুললেন চিত্রনায়িকা শবনম বুবলী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১

চিত্রনায়িকা শবনম বুবলী। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে শোবিজের টক অব দ্য টাউন এখন চিত্রনায়িকা শবনম বুবলী। মা হওয়ার গুঞ্জন থেকে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি, সব কিছুর মধ্যে এবার নিজ মুখে ব্যক্তিগত কিছু প্রসঙ্গ তুলে ধরলেন তিনি।

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে বুবলী তার জীবনের অজানা অনেক দিক প্রকাশ করেছেন। বিশেষ করে মা হওয়ার বিষয় নিয়ে চলা নানা গুঞ্জনও তিনি উস্কে দিয়েছেন।

পডকাস্টে বুবলী মেগাস্টার শাকিব খানের সঙ্গে সংসারের বর্তমান অবস্থা, তার প্রথম প্রেম এবং অন্য তারকাদের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে খোলামেলা ব্যাখ্যা দিয়েছেন। এছাড়া সংবাদ পাঠিকা থেকে পরিবারের অমতে কীভাবে চলচ্চিত্রের নায়িকা হলেন, সেই সংগ্রামের কথাও উঠে এসেছে।

সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বুবলী। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রসঙ্গে জানান, পুরস্কারের ঘোষণা হওয়ার আগে তাকে অভিনন্দন জানানো হলেও পরে সেটি হয়নি। তিনি বলেন, “মনে বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ।”

এর আগে জানা গেছে, বর্তমানে বুবলী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটানোর পরই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠে। ঢালিউড মেগাস্টার শাকিব খান তার দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন—এই গুঞ্জন শোবিজ মহলে ভেসে বেড়াচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top