গুরুতর অসুস্থ সেলিম খান, সব শুটিং বাতিল সালমানের
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১৫:৩৮
বলিউড অভিনেতা সালমান খান–এর বাবা ও বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খান গুরুতর অসুস্থ। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিউজএইটিন। তবে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত ১৭ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাবার পাশে থাকার জন্য সালমান খান তার নির্ধারিত সব শুটিং বাতিল করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষকে সেলিম খানের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে পরিবার।
ভারতীয় সিনেমায় সেলিম খান একজন সম্মানিত ব্যক্তিত্ব। তিনি শোলে, দিওয়ার, জঞ্জির, **ডন**সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা করেছেন। তার দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।