সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

ইকরার ফেসবুক আইডি উধাও, মুছে ফেলা হচ্ছে চ্যাট! প্রমাণ লোপাটের পিছনে কে?

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১৮:৪৮

সংগৃহীত

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার নিজ বাসায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী ইকরা ইভনাথ খান ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনা দেশের বিনোদন জগতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্টি করেছে ব্যাপক চাঞ্চল্য।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি আত্মহত্যা, তবে মৃত্যুর আগে ইকরা ও স্বামী যাহের আলভীর মধ্যে মানসিক উত্তেজনা ও পারিবারিক সমস্যা প্রকাশিত হয়েছিল। নিহতের বন্ধু নুসরাত জাহান ত্রিশা ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট ফাঁস করে জানান, ইকরা তার স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক এবং মানসিক নির্যাতনের শিকার ছিলেন।

ইকরার মৃত্যুর পর তার ফেসবুক আইডি ও গ্রুপের পুরনো মেসেজগুলো উধাও হওয়ায় সামাজিক মাধ্যমে তীব্র প্রশ্ন ওঠেছে। নেটিজেনরা সন্দেহ করছেন, ঘটনার সত্যিকারের তথ্য লোপাটের চেষ্টা করা হচ্ছে।

মৃত্যুর পর ইকরার মরদেহ আইনি প্রক্রিয়ার পর তার নিজ গ্রামের ময়মনসিংহের ভালুকা উপজেলার রানদিয়া গ্রামে দাফন করা হয়। জানাজায় স্বামী ও তার পরিবারের কেউ উপস্থিত ছিলেন না।

ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন। মামলায় প্রধান আসামি হিসেবে নাম করা হয়েছে যাহের আলভী, তার মা নাসরিন সুলতানা শিউলি, এবং সহ-অভিনেত্রী তিথি।

এদিকে যাহের আলভী নেপাল থেকে দেশে ফেরার পর ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রয়েছে। পুলিশ এখনও তাকে খুঁজে বের করতে পারছে না।

পরিবার ও আইনজীবীরা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। পুরো ঘটনা দেশে বিনোদন জগত এবং সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, এবং এখনও রহস্যময়তার আবরণে ঢাকা রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top