হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ফজলুর রহমান বাবু

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১৪:০৬

সংগৃহীত

ঢাকাই শোবিজের গুণী অভিনেতা এবং ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাট্য নির্মাতা ও সংগঠক কামরুজ্জামান সাগর।

এক ফেসবুক পোস্টে কামরুজ্জামান সাগর জানান, অস্ত্রোপচারের পর অভিনেতা বাবু চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল।

পোস্টে বলা হয়েছে, গত ১৬ তারিখ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বাবুকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে এনজিওগ্রামের মাধ্যমে তার হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ে।

গত ১৯ তারিখ সফলভাবে তাঁর ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। বর্তমানে চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখছেন।

দীর্ঘদিনের ক্যারিয়ারে ফজলুর রহমান বাবু অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র ও নাটক দর্শকদের উপহার দিয়েছেন। অভিনেতার পাশাপাশি গায়ক হিসেবেও তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশেষ করে ‘মনপুরা’ সিনেমার গানগুলো তাকে সংগীত জগতেও বিশেষ পরিচিতি এনে দিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top