মবের ভয়ে দেশে ফিরছেন না জাহের আলভী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১৪:২৭
গত ২৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় নিজ ঘরে আত্মহত্যা করেছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখছে।
ঘটনার সময় আলভী নেপালে নাটকের শুটিংয়ে ছিলেন। মৃত্যু খবর পেয়ে তিনি শোক প্রকাশ করেছেন এবং নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আবেগঘন পোস্ট দিয়েছেন।
ইকরার পরিবার এ ঘটনায় আলভী ও তাঁর মা নাসরিন সুলতানা আহমেদ-এর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলায় বলা হয়েছে, পারিবারিক মনোমালিন্য ও চাপই ইকরার মৃত্যুর পেছনের সম্ভাব্য কারণ।
ঘটনার পর দেশে ফিরে আলোচনার মুখে পড়া আলভী সম্প্রতি একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি বলেন, দেশে ফিরলে মব ও হুমকির কারণে তিনি সরাসরি মিডিয়ার সামনে আসতে পারছেন না। তিনি তার বক্তব্যে বলেন,
“আমি সবকিছু গুছিয়ে বলতে পারছি না। দেশে ফিরলে আমার ওপর চাপ বাড়বে। রিজিকের জন্যও চিন্তিত—আমরা চাই না সে মা-বাবা দু’জনকেই হারাক।”
আলভী আরও জানিয়েছেন, তিনি ইকরার সঙ্গে ১৬ বছর সংসার করেছেন, ভালোবেসে বিয়ে করেছিলেন এবং শেষবারের মতো তার মুখ দেখার সুযোগ পাননি।
ইকরার মৃত্যুর খবরের পর শোবিজ অঙ্গনে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।