মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

আলভীর কুকীর্তি ফাঁস করলেন অভিনেত্রী মানসী প্রকৃতি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১৪:৩৭

সংগৃহীত

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা’র আত্মহত্যার ঘটনায় শোবিজ অঙ্গনে উত্তেজনা থামছেই না। এবার এই ঘটনায় প্রকাশ্যে মুখ খুললেন অভিনেত্রী মানসী প্রকৃতি।

সোমবার (২ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটে একটি ফেসবুক ভিডিও বার্তায় তিনি আলভী ও তাঁর কথিত প্রেমিকা ইফফাত আরা তিথি নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন। এরপর মঙ্গলবার (৩ মার্চ) রাত ১২টা ৩৮ মিনিটে তিনি ফেসবুকে একটি কড়া স্ট্যাটাস প্রকাশ করেন।

মানসী লিখেছেন, লুইচ্চা বেটি ও লুইচ্চা বেটিকে নিয়ে মিথ্যে ও অসভ্য আলোচনা চালানো হচ্ছে। তিনি বলেন, “যেখানে কথা বলার প্রয়োজন ছিল, আমি বলেছি। সোশ্যাল মিডিয়ায় এসে বাজনা বাজাইনি বলেই সাধারণ মানুষ তা শুনতে পারেনি।”

ইকরার আত্মহত্যা নিয়ে যারা মন্তব্য করছেন, তাদেরকেও তিনি কড়া জবাব দিয়েছেন। মানসী বলেন,

“কষ্ট পেয়ে একজন মানুষের ব্রেন কোন পর্যায়ে গেলে সে নিজের প্রাণ দিতে পারে, এটা এত সহজ নয়। এর জন্য সাহসের প্রয়োজন, যা সবাই করতে পারে না। ইকরা যে ভুল করেছে, তার শাস্তি আল্লাহর ওপর ছেড়ে দেওয়া উচিত, কারণ সে আর আমাদের মাঝে নেই। বরং বেঁচে থাকা মানুষের জন্য এখন কী করা যায়, সেটাই ভাবা দরকার।”

মানসী প্রকৃতির এই স্পষ্টবাদী মন্তব্য সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেক নেটিজেন তার সাহস ও বক্তব্যের প্রশংসা করেছেন এবং ইকরার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি তুলেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top