মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

দেশে ফিরেই আলভীর সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তিথি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১৭:০৮

সংগৃহীত

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আলভীর আত্মহত্যা সংক্রান্ত মামলার অন্যতম অভিযুক্ত ইফফাত আরা তিথি দেশে ফিরে এসে সংবাদমাধ্যমে নিজের অবস্থান জানিয়েছেন।

তিথি বলেন, সামাজিক মাধ্যমে তাঁর সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন, “অনেকে বলছেন, আলভী তার স্ত্রীকে শেষবার দেখতে আসেননি এবং নেপালে আমার সঙ্গে ছিলেন—এটি সম্পূর্ণ ভুল। আমি গতকাল (২ মার্চ) পুরো টিমের সঙ্গে দেশে ফিরেছি।”

ইকরা আলভীর মৃত্যুর দিনটি প্রসঙ্গে তিথি আরও বলেন, “সেইদিন একটি টিকিটের জন্য বহু জায়গায় ফোন করা হয়েছিল। প্রথমে কোথাও টিকিট পাওয়া যায়নি। পরের দিন ব্যবস্থা করা হয়ে টিমের সবাই দেশে ফিরেছি।”

শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল যে, ইফফাত আরা তিথি ও জাহের আলভীর মধ্যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। ইকরা আলভীর ঘনিষ্ঠ বন্ধুরা দাবি করেন, জাহের আলভী ও তিথির সম্পর্কের কারণে ইকরা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, যা শেষপর্যন্ত তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়।

তবে এই গুঞ্জনের বিষয়ে তিথি বলেন, “আমি আলভীর সঙ্গে দীর্ঘদিন কাজ করছি। কোনো অফিসে যখন আপনার সহকর্মীর সঙ্গে চার-পাঁচ বছর কাজ করেন, তখন বন্ধুত্ব স্বাভাবিক। ইন্ডাস্ট্রিতে আলভী আমার সবচেয়ে ভালো বন্ধু, এটা আমি আগেও বহুবার বলেছি।”

উল্লেখ্য, শনিবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরা আলভীর মরদেহ গলায় দড়ি দিয়ে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় ইকরার বাবা রাজধানীর পল্লবী থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে জাহের আলভী, তার মা ও ইফফাত আরা তিথির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top