বিয়ের ঘোষণা দিলেন ইনফ্লুয়েন্সার ও অভিনেতা ফয়সাল শেখ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১৪:৩২
ভারতীয় টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ ফয়সাল শেখ সামাজিক গণমাধ্যমে ঘোষণা দিয়েছেন, তিনি এ বছর বিয়ে করতে যাচ্ছেন। ইনস্টাগ্রামে ৩৩ মিলিয়নেরও বেশি অনুসারী থাকা এই তারকা জানিয়েছেন, আগামী জুলাইয়ে তার বিয়ে সম্পন্ন হবে।
ফয়সাল চূড়ান্ত তারিখ প্রকাশ না করলেও বিভিন্ন ইঙ্গিতে বোঝা যাচ্ছে, মাস্টারশেফ তারকা জুলাইয়ের যে কোনো দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তার এই ঘোষণায় ভক্তদের মধ্যে উচ্ছ্বাস এবং জল্পনা আরও বেড়েছে। অনেকেই ইতিমধ্যেই শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের অপেক্ষায় রয়েছেন।
মিস্টার ফয়সু নামে পরিচিত ফয়সাল প্রায়ই ব্যক্তিগত জীবনের কারণে আলোচনায় থাকেন। বিশেষ করে অভিনেত্রী জান্নাত জুবায়ের রহমানির সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে বহু দিন ধরে আলোচনা ছিল। তবে ২০২৫ সালে জান্নাত তাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করলে এবং একটি রহস্যময় পোস্ট দেওয়ার পর তাদের ব্রেকআপের গুঞ্জন সৃষ্টি হয়।
ফয়সাল শেখের বিয়ের এই ঘোষণায় ভক্তদের কৌতূহল আরও বেড়েছে—কে হবে সেই ভাগ্যবতী, যার সঙ্গে তিনি চার হাত এক করবেন। ভক্তরা এখন তার বিয়ের সুনির্দিষ্ট দিন ও কনের পরিচয় জানার জন্য অপেক্ষায় রয়েছেন।
সূত্র: দ্য সিয়াসট ডেইলি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।