নীনা গুপ্তাকে ঘিরে নতুন জল্পনা, ৬৬ বছর বয়সে কি মা হতে চলেছেন?
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৪:১৯
বলিউড অভিনেত্রী নীনা গুপ্তাকে ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি হায়দরাবাদে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে স্বামীকে নিয়ে হাজির হন এই অভিনেত্রী।
অনুষ্ঠানে সাদা রঙের সিল্ক শাড়ি ও হল্টারনেক ব্লাউজে দেখা যায় তাকে। সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। ছবিতে অভিনেত্রীর স্ফীতোদর লক্ষ্য করেছেন বলে দাবি করে কেউ কেউ প্রশ্ন তুলেছেন—৬৬ বছর বয়সে কি সত্যিই মা হতে চলেছেন নীনা গুপ্তা?
এ নিয়ে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেছেন—“এই বয়সে মা হতে চলেছেন নীনা!” আবার কেউ লিখেছেন—“ওর জীবন, ওর সিদ্ধান্ত! আপনারা নাক গলাচ্ছেন কেন?”
তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি নীনা গুপ্তা। ফলে বিষয়টি নিয়ে আপাতত জল্পনাই চলছে সামাজিক মাধ্যমে।
বলিউডে নীনা গুপ্তা এমন একজন অভিনেত্রী, যিনি সমাজের নানা বাধা পেরিয়ে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে মেয়েকে বড় করেছেন। তার মেয়ে মাসাবা গুপ্তার জন্মের সময় তাকে ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। তবে সময়ের সঙ্গে সেই বিতর্ক এখন অতীত।
বর্তমানে মাসাবা গুপ্তা নিজের সংসার নিয়ে ব্যস্ত এবং তারও একটি সন্তান রয়েছে। অন্যদিকে নীনা গুপ্তা ৪৯ বছর বয়সে ব্যবসায়ী বিবেক মেহরাকে বিয়ে করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।